কলকাতায় অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। নিহতদের পরিবারের যা করণীয় আছে, সব করার আশ্বাসও দিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান ভারতীয় হাইকমিশনার। এটি একান্ত সৌজন্য সাক্ষাৎ বলেছেন দুজনই।
দিনেশ ত্রিবেদী জানান, কলকাতার অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর ঘটনায় তিনি দুঃখিত। ভুক্তভোগী পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সবকিছু নিশ্চিত করা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফর বিষয়ে তাদের মধ্যে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রী জানান, এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে ভারতীয় হাইকমিশনার জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য নয়া দিল্লি অপেক্ষা করছে।
বাংলা৭১নিউজ/আরএইচ






















