ঢাকা ০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে হবিগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১৫ Logo কিয়েভে রুশ হামলায় নিহত ১২, আহত ৩৩ Logo উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ ২ জন গ্রেপ্তার Logo প্রতিবন্ধীদের সুরক্ষা চ্যারিটি নয়, নাগরিক অধিকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo কলকাতার নিউমার্কেটের ঘটনায় হোটেলের ইজারাদার গ্রেপ্তার Logo ফেরিওয়ালার থেকে ১০ টাকায় সিম কিনে বিপাকে কাশিয়ানীর একাধিক নারী Logo মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড Logo নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, মতামত দিল আইন মন্ত্রণালয় Logo এআই ক্যামেরায় শনাক্তে মোটরসাইকেলের সামনেও বসবে নম্বর প্লেট Logo মাদক সেবনের অপরাধ, সাবেক পুলিশ কনস্টেবলসহ ২ জনের কারাদণ্ড

মাদক সেবনের অপরাধ, সাবেক পুলিশ কনস্টেবলসহ ২ জনের কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় মাদক সেবনের অপরাধে সাবেক (বরখাস্ত) পুলিশ কনস্টেবলসহ দুই যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে তাদের চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (১৯ আগস্ট) রাতে ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ড দেন।

দণ্ডিতরা হলেন- লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সেনেরহাট হিন্দুপাড়া এলাকার দোলন সিকদারের ছেলে ও সাবেক বরখাস্ত পুলিশ কনস্টেবল নিউটন সিকদার (৩৭) এবং একই এলাকার সবুজ ধরের ছেলে রাজেশ ধর (২৭)।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় স্থানীয়রা তাদের মাদক সেবনরত অবস্থায় মাদক সেবনের সরঞ্জামসহ আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে চুনতি পুলিশ ফাঁড়ির এসআই জিয়াউল হুদা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করেন। পরে তাদের লোহাগাড়া থানার হেফাজতে নেওয়া হয়।

রাত সাড়ে ১১টার দিকে আটক দুজনকে লোহাগাড়া থানায় হাজির করা হলে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদ বিন আখন্দ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের অপরাধে নিউটন সিকদার ও রাজেশ ধরকে তিন মাস করে কারাদণ্ড এবং প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ডিত দুজনকে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে হবিগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১৫

মাদক সেবনের অপরাধ, সাবেক পুলিশ কনস্টেবলসহ ২ জনের কারাদণ্ড

আপডেট সময় ১২:৩০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬