ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে বিজিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবাে উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) রাতে উপজেলার আঞ্জুমানপাড়া-ফাইসাখালী সীমান্ত এলাকা থেকে এ ইয়াবা উদ্ধার করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার রাত ৯টায় ১০ মিনিটের দিকে বালুখালী ও পালংখালী বিওপির বিশেষ টহল দল আঞ্জুমানপাড়া, ফাইসাখালী এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে ৯টার দিকে থার্মালের মাধ্যমে ৭-৮ জন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় চোরাকারবারীরা পাঁচটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলোর ভেতরে বায়ুরোধী প্যাকেট থেকে ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে বিজিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট সময় ১১:৪১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬