ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গে রোমান্সে মজেছিলেন যেসব নায়ক!

রোমান্সের কোনো বয়সসীমা নেই। সেটা খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছে বলিউড। হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে অনস্ক্রিন প্রেম ঘিরে সামাজিক মাধ্যমে জলঘোলা কম হয় না। তবে বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে অসম বয়সের জুটিকে নিয়ে বারবার হাজির হয়েছেন বলিউড নির্মাতারা। বয়সের ব্যবধান সামলে অনস্ক্রিন কেমিস্ট্রি সিনেমাকে দিয়েছে ব্যাপক সাফল্য।

‘ধুরন্ধর’ চলচ্চিত্রে রণভীর সিং জুটি বেঁধেছেন সারা অর্জুনের সঙ্গে। তাঁদের দুজনের বয়সের ব্যবধান ২০ বছর। সিনেমাটি মুক্তির আগে কাস্টিং নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন রণবীর। তবে সিনেমাটি মুক্তির পর দৃশ্যপট পাল্টে যায়। বক্স অফিসে রমরমা ব্যবসা করেছিল। সিনেমার সাফল্যে বিতর্ক অনেকটা স্তিমিত হয়ে যায়। বয়সের ব্যবধান থাকা সব জুটিই বিতর্কের জন্ম দেয়, বিষয়টি এমন নয়। শাহরুখ খানের বিপরীতে দীপিকা পাড়ুকোনকে কাস্টিং করার সময় ২১ বছরের বয়সের ব্যবধান ছিল। ‘ওম শান্তি ওম’ এই জুটির প্রথম সিনেমা। সেই সময় দীপিকা-শাহরুখ জুটিকে দর্শক বেশ ইতিবাচকভাবে গ্রহণ করেছিলেন। সময়ের সাথে সাথে তারা বলিউডের সেরা জুটি হয়ে উঠেছে।

‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের তৃতীয় সিজনে বলিউড অভিনেতা জয়দীপ আহলাওয়াত পর্দায় হাজির হয়েছিলেন মডেল-অভিনেত্রী আন্দ্রেয়া কেভিচুসার সঙ্গে। তাঁদের বয়সের ব্যবধান ছিল দুই দশকেরও বেশি। হাঁটুর বয়সী অভিনেত্রীর সঙ্গে জয়দীপের রসায়ন প্রশংসা কুড়িয়েছিল। অন্যান্য জুটির মতো কোনো ধরনের নেতিবাচক প্রতিক্রিয়ার জন্ম দেয়নি।

তুমুল জনপ্রিয় সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’-এ অনিল কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন শোভিতা ধুলিপালা, যেখানে তাঁদের বয়সের ব্যবধান প্রায় ৩৫ বছর। বিষয়টি কিছু মানুষের মনে বিস্ময় সৃষ্টি করলেও দর্শকরা জুটিকে বেশ সাদরে গ্রহণ করেছিলেন। ‘দাবাং ৩’ সিনেমায় সালমান খান ও সাইয়রে মানজেরের জুটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। তাঁদের ৩৬ বছরের বয়সের ব্যবধানের কারণে কটাক্ষের মুখে পড়েন বলিউড ভাইজান।

পর্দায় রোমান্সের ক্ষেত্রে বয়সের ব্যবধান যেমন প্রশংসিত হয়েছে, তেমনি সমালোচনার মুখেও পড়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আপডেট সময় ০৭:২৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬