ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ: রিজভী

ভারত স্বার্থহীনভাবে বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে বাংলাদেশ সরকার তা সাধুবাদ জানাবে। তবে কোনো আমন্ত্রণের পেছনে স্বার্থ থাকলে বাংলাদেশ তাতে এগিয়ে যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তাই সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ। ভারতের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে হতে হবে।

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের নেওয়া নানা কল্যাণমুখী কাজ জনগণের কাছে তুলে ধরতে স্বেচ্ছাসেবকদল মাঠে থাকবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৬:৩৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬