ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অস্কারে চড়কাণ্ডে আলোচিত উইল স্মিথ এবার আল্লু-দীপিকার সিনেমায়! Logo রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বৈঠকে সরকারি দলের সংসদ সদস্যরা Logo একনেকে ১০ প্রকল্প অনুমোদন, বাদ দুটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার কেনার প্রকল্প Logo বিদ্যুৎসংকটে বর্তমান সরকারের দায় নেই, সব আ. লীগের পাপের ফসল : তথ্য উপদেষ্টা Logo ৬৬.৩ শতাংশ মানুষ প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট Logo যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে সমান কঠোর জবাব দেবে ইরান Logo স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ: রিজভী Logo ঈদে মিলাদুন্নবী উদযাপনে কর্মসূচি ঘোষণা করল সরকার Logo চাঁদাবাজির প্রতিবাদে স্পিডবোট বন্ধ, জরুরি চিকিৎসা না পেয়ে ঘাটেই মুক্তিযোদ্ধার মৃত্যু Logo রংপুরে চিড়িয়াখানায় ২৭ তরুণ-তরুণী আটক

রংপুরে চিড়িয়াখানায় ২৭ তরুণ-তরুণী আটক

রংপুরের সরকারি বিনোদন উদ্যান চিড়িয়াখানায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২৭ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ এ অভিযান চালায়। এতে ১৩ জন ছেলে ও ১৪ জন মেয়েকে আটক করে।

পুলিশ জানায়, তাদের প্রত্যেকে চিড়িয়াখানার বিভিন্ন বেঞ্চে, বিশ্রামের শেড ও চিড়িয়াখানার কম যাতায়াত করা স্থানে অসামাজিক কার্যকলাপের সময় আটক করা হয়।

২৭ তরুণ-তরুণীকে আটকের তথ্য নিশ্চিত করেছেন মেট্রোপলিটন কোতোয়ালী থানার ওসি নাজমুল কাদের। তিনি বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যারের নির্দেশে গোয়েন্দা বিভাগের সদস্যরা এ অভিযান পরিচালনা করে। এতে ২৭ জনকে আটক করে কোতোয়ালী থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদের অনেকে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় নাম-পরিচয় গোপন রাখা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

অস্কারে চড়কাণ্ডে আলোচিত উইল স্মিথ এবার আল্লু-দীপিকার সিনেমায়!

রংপুরে চিড়িয়াখানায় ২৭ তরুণ-তরুণী আটক

আপডেট সময় ০৬:১০:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬