ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঈদে মিলাদুন্নবী উদযাপনে কর্মসূচি ঘোষণা করল সরকার Logo চাঁদাবাজির প্রতিবাদে স্পিডবোট বন্ধ, জরুরি চিকিৎসা না পেয়ে ঘাটেই মুক্তিযোদ্ধার মৃত্যু Logo রংপুরে চিড়িয়াখানায় ২৭ তরুণ-তরুণী আটক Logo আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনলো বিজিবি Logo চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই: জোনায়েদ সাকি Logo বাস কাউন্টারে আধিপত্যকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬ Logo প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া সবার দায়িত্ব : ভারপ্রাপ্ত স্পিকার Logo অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, কারখানা মালিককে লাখ টাকা জরিমানা Logo বিদ্যুৎ সংকট মোকাবেলায় গ্যাস আমদানি করছে সরকার: প্রতিমন্ত্রী সাকি Logo বাংলাদেশ-চিলি সম্পর্ক জোরদারে মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ

অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, কারখানা মালিককে লাখ টাকা জরিমানা

নিষিদ্ধ রাসায়নিক ও ক্ষতিকর রং ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির অপরাধে ​বগুড়ায় প্রিন্স সুপার আইসক্রিম নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ফ্রিজে সংরক্ষিত বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম জব্দ করে জনসমক্ষে ধ্বংস করা হয়।

​বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত শেরপুর উপজেলার বাগড়া কলোনি ও কুসুম্বি এলাকায় জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

​জানা গেছে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অনিবন্ধিত অবস্থায় শিশুখাদ্য আইসক্রিম প্রস্তুত করে আসছিল প্রিন্স সুপার আইসক্রিম। কারখানাটিতে আইসক্রিম তৈরিতে নিষিদ্ধ রাসায়নিক ঘনচিনি (সোডিয়াম সাইক্লামেট) ও ক্ষতিকর টেক্সটাইল রং ব্যবহার করা হচ্ছিল। এ ছাড়া অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিমের কোন কাপ প্রস্তুতের প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত।

অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইনে কারখানার স্বত্বাধিকারী মো. শিহাব উদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন।

​অভিযানে বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল এবং শেরপুর উপজেলার দায়িত্বে থাকা নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় বগুড়া জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

এ বিষয়ে বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল বলেন, অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে সব সরকারি আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ঈদে মিলাদুন্নবী উদযাপনে কর্মসূচি ঘোষণা করল সরকার

অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, কারখানা মালিককে লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৫:৩৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬