ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিদ্যুৎ সংকট মোকাবেলায় গ্যাস আমদানি করছে সরকার: প্রতিমন্ত্রী সাকি Logo বাংলাদেশ-চিলি সম্পর্ক জোরদারে মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ Logo গ্রাহকের অর্থ আত্মসাৎ : ৪ ব্যাংক কর্মকর্তার ৩০ বছরের কারাদণ্ড Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত Logo নারায়ণগঞ্জে এক থানায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২০ Logo পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু Logo রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি Logo দুদকে নতুন চেয়ারম্যান-কমিশনারদের যোগদান Logo এখনকার মতো স্বাধীনভাবে গণমাধ্যম চর্চার সুযোগ অতীতে ছিল না : তথ্যমন্ত্রী Logo প্রধান সব নদীর পানি বিপৎসীমার নিচে, বাড়তে পারে আগামী তিন দিনে

ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটায় ফেরদৌস স্টিলকে ৫ লাখ টাকা জরিমানা

পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করেই জাহাজ কাটার কার্যক্রম পরিচালনার দায়ে চট্টগ্রামের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (১৯ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে এ জরিমানা করা হয়।

গত ১৪ আগস্ট ‘এমটি রাসি’ নামের একটি জাহাজ কাটার সময় গ্যাসের বিষক্রিয়ায় ফেরদৌস স্টিলের ইয়ার্ডে ৯ শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনার পর ইয়ার্ডটি পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তর। পরিদর্শন ও তদন্তে পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করেই জাহাজ কাটার কার্যক্রম পরিচালনার বিষয়টি ধরা পড়ে।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক জমির উদ্দিনের সই করা আদেশে বলা হয়েছে, পরিবেশগত ক্ষতি নিরূপণ পদ্ধতির আওতায় ফেরদৌস স্টিলের পরিবেশগত ক্ষতির পরিমাণ ৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

আদেশে আগামী সাত কার্যদিবসের মধ্যে জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে পরিবেশগত ছাড়পত্র নবায়ন না হওয়া পর্যন্ত ইয়ার্ডে জাহাজ কাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন বলেন, ইয়ার্ড মালিকের প্রতিনিধির উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আইন লঙ্ঘনের বিষয়টি স্বীকার করা হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অমান্য করে জাহাজ কাটার কার্যক্রম চালানো হলে সংশ্লিষ্ট আদালতে মামলা দায়েরসহ কোম্পানিটির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে দুর্ঘটনার পাঁচ দিন পর ফেরদৌস স্টিলের বিরুদ্ধে এ ব্যবস্থা নিল পরিবেশ অধিদপ্তর। গত ১৪ আগস্ট ‘এমটি রাসি’ জাহাজ কাটার সময় গ্যাসের বিষক্রিয়ায় ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বিদ্যুৎ সংকট মোকাবেলায় গ্যাস আমদানি করছে সরকার: প্রতিমন্ত্রী সাকি

ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটায় ফেরদৌস স্টিলকে ৫ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৪:২৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬