ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুদকে নতুন চেয়ারম্যান-কমিশনারদের যোগদান Logo এখনকার মতো স্বাধীনভাবে গণমাধ্যম চর্চার সুযোগ অতীতে ছিল না : তথ্যমন্ত্রী Logo প্রধান সব নদীর পানি বিপৎসীমার নিচে, বাড়তে পারে আগামী তিন দিনে Logo সংসদের অধিবেশন কক্ষে প্রচার চালানো যাবে না : সিইসি Logo জলমহাল কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, জনগণের সম্পদ : ভূমিমন্ত্রী Logo কলকাতায় আগুনে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে; পরিবার চাইলে খরচ বহন করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটায় ফেরদৌস স্টিলকে ৫ লাখ টাকা জরিমানা Logo হামের উপসর্গে আরো ৪ প্রাণহানি, আক্রান্ত ১০১৮ Logo মসজিদের অজুখানা থেকে স্যানিটারি মিস্ত্রির মরদেহ উদ্ধার Logo কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড : স্ত্রী-সন্তানসহ বাংলাদেশি সাংবাদিক নিহত

মসজিদের অজুখানা থেকে স্যানিটারি মিস্ত্রির মরদেহ উদ্ধার

নাটোরের বাগাতিপাড়ায় একটি মসজিদের অজুখানা থেকে আব্দুল মোমিন (৫০) নামে এক স্যানিটারি মিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের ডুমরাই ঢাকা পাড়া জামে মসজিদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মোমিন ওই এলাকার মৃত হযরত আলীর ছেলে। তিনি পেশায় স্যানিটারি মিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্র ও নিহতের ছেলের সঙ্গে কথা বলে জানা গেছে, আব্দুল মোমিন দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের কারণে মানসিকভাবে হতাশায় ভুগছিলেন। এরই মধ্যে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।

তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

দুদকে নতুন চেয়ারম্যান-কমিশনারদের যোগদান

মসজিদের অজুখানা থেকে স্যানিটারি মিস্ত্রির মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:১৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬