ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ৬৪১২৩ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা, নগদ চার লাখ ৫৫ হাজার নগদটাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি বিলাসবহুল মাইক্রোবাসসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাত ৩টার দিকে গোপালগঞ্জ শহরের এলজিইডি মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এসব তথ্য জানান। গ্রেপ্তাররা হলেন- গোপালগঞ্জ শহরের চর সোনাকৌড় এলাকার উজ্জ্বল মোল্লা (৪০) ও তার সহযোগী ওয়াসিম মোল্লা (২৫)।

পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক কারবারের সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা গাড়িতে ভুয়া নম্বর প্লেট ব্যবহার করতেন।

দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে পরে গোপালগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করতেন তারা।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। অধিকতর তদন্তের স্বার্থে প্রয়োজনে তাদের রিমান্ড চেয়ে আবেদন করা হবে।

একই সঙ্গে এই মাদক কারবারের সঙ্গে আরো কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত করা হবে।

পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এলজিইডি মোড় এলাকায় অবস্থান নেয় ডিবি পুলিশের একটি টহলদল। এসময় ওই এলাকা দিয়ে একটি সাদা রঙের নতুন মডেলের মাইক্রোবাস যাওয়ার সময় সন্দেহ হলে সেটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে মাইক্রোবাসে থাকা উজ্জ্বল মোল্লা ও ওয়াসিম মোল্লার কাছ থেকে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।’

তিনি আরো বলেন, ‘পরে তাদের সঙ্গে থাকা একটি লাগেজে তল্লাশি চালিয়ে আরো ৫৯ হাজার ১২৩ পিস ইয়াবা উদ্ধার করেন ডিবি সদস্যরা।

এ নিয়ে মোট ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৪ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত সাদা রঙের বিলাসবহুল মাইক্রোবাসটিও জব্দ করেছে পুলিশ।’

গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার হওয়া ইয়াবা, নগদ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত গাড়ি জব্দ করা হয়েছে।তিনি জানান, গ্রেপ্তার উজ্জ্বল মোল্লার বিরুদ্ধে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে।

প্রেস কনফারেন্সে অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অফিসার ইনচার্জ (ডিবি) নয়ন চন্দ্র দেবনাথসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গোপালগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০২:৫৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬