ঢাকা ০২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, দুই দালালসহ আটক ৭ Logo নাগরিক সেবা নিশ্চিতে ডিএসসিসির সমন্বিত অভিযান Logo নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি মৃত্যুদণ্ড Logo হালাল শিল্পের সম্প্রসারণে বাংলাদেশ-মালয়েশিয়া একসঙ্গে কাজ করতে পারে Logo স্মার্টফোনের দাম ৫০–৬০ ডলারে নামানোর উদ্যোগ নিচ্ছে সরকার Logo মরদেহের অঙ্গ প্রত্যঙ্গ চুরির মামলা, ‘বড় অঙ্কে’র ক্ষতিপূরণ দেবে হার্ভার্ড Logo চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ Logo ১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় Logo উত্তর সিটির রিকশা ঢুকতে পারবে না দক্ষিণে : ডিএসসিসি প্রশাসক Logo গভীর রাতে পিৎজার দোকানে তিন সেকেন্ডে ৩ রাউন্ড গুলিবর্ষণ

উত্তর সিটির রিকশা ঢুকতে পারবে না দক্ষিণে : ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানিয়েছেন, রিকশার জন্য নীতিমালা তৈরি করা হচ্ছে। উত্তরের কোনো রিকশা দক্ষিণে চলাচল করতে পারবে না।

নীতিমালা অনুযায়ী রিকশা এবং চালকের লাইসেন্স নিতে হবে।

বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর সায়েন্সল্যাবে দক্ষিণ সিটির পরিচ্ছন্নতা ও উচ্ছেদর সমন্বিত অভিযানের সময় তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, রিকশার জন্য নীতিমালা তৈরি হয়ে গেলে ঢাকা দক্ষিণের চারটা অঞ্চলের রাস্তায় শুধু রিকশা চলাচল করতে পারবে, এর বাইরে তারা চলাচল কর‍তে পারবে না।

এ সময় বিপণী বিতানগুলোকে তাদের সামনের জায়গা নিজেদের পরিষ্কার রাখতে হবে, যারা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

পাশাপাশি পাঁচ মাস ধরে অনুরোধ করার পরও যেসব ব্যবসায়ীরা ট্যাক্স দেয়নি, লাইসেন্স করেনি, আইন মানেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণ দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।

ফুটপাত প্রসঙ্গে প্রশাসক বলেন, রাস্তায় কোনো হকার বসতে পারবে না, বড় ফুটপাতে পথচারীদের চলাচলের পর জায়গা থাকলে সেখানে হকার বসতে পারবে।

Tag :

সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, দুই দালালসহ আটক ৭

উত্তর সিটির রিকশা ঢুকতে পারবে না দক্ষিণে : ডিএসসিসি প্রশাসক

আপডেট সময় ০১:৩৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬