ঢাকা ০২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হালাল শিল্পের সম্প্রসারণে বাংলাদেশ-মালয়েশিয়া একসঙ্গে কাজ করতে পারে Logo স্মার্টফোনের দাম ৫০–৬০ ডলারে নামানোর উদ্যোগ নিচ্ছে সরকার Logo মরদেহের অঙ্গ প্রত্যঙ্গ চুরির মামলা, ‘বড় অঙ্কে’র ক্ষতিপূরণ দেবে হার্ভার্ড Logo চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ Logo ১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় Logo উত্তর সিটির রিকশা ঢুকতে পারবে না দক্ষিণে : ডিএসসিসি প্রশাসক Logo গভীর রাতে পিৎজার দোকানে তিন সেকেন্ডে ৩ রাউন্ড গুলিবর্ষণ Logo ১৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, ঝুঁকিতে ১৭ হাজার গর্ভবতী Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা Logo ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষ, ৩ দিন পর খাদে মিলল কলেজছাত্রের মরদেহ

ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষ, ৩ দিন পর খাদে মিলল কলেজছাত্রের মরদেহ

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের তিন দিন পর সড়কের পাশের খাদ থেকে হাফিজুর রহমান (২৪) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) দুর্ঘটনার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

বুধবার (১৯ আগস্ট) সকালে দুর্ঘটনাস্থলের পাশের খাদে ওই ছাত্রের মরদেহ ভেসে উঠলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে তাকে উদ্ধার করে।

নিহত গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পিঙ্গুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি বোয়ালমারী পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সাতৈর ইউনিয়নের পাইকহাটি এলাকায় ফরিদপুরগামী একটি লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাইকৃত ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে। ট্রাকটি রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়ে আটকে যায়।

দুর্ঘটনায় বাস ও ট্রাকের চালক-হেলপারসহ অন্তত ২০ জন আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে দুর্ঘটনার পর বাসের যাত্রী হাফিজুর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে পরিবারের সদস্যরা জানান। ওইদিনই তাঁর পরিবারের পক্ষ থেকে কাশিয়ানী থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার সকাল ৯টার দিকে দুর্ঘটনাস্থলের পাশের খাদে মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

বোয়ালমারী থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বোয়ালমারী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জাহিদুল হক বলেন, ‘হাফিজুর রহমানের সেদিন পরীক্ষা ছিল। ওইদিন সকালে গ্রামের বাড়ি থেকে কাশিয়ানীর ব্যাসপুর বাস স্ট্যান্ড থেকে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে পরীক্ষা দিতে যাওয়ার সময় তিনি ওই বাসে ওঠেন। তার গলায় কলেজের ব্যাজ পরানো অবস্থায় ছিল।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

হালাল শিল্পের সম্প্রসারণে বাংলাদেশ-মালয়েশিয়া একসঙ্গে কাজ করতে পারে

ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষ, ৩ দিন পর খাদে মিলল কলেজছাত্রের মরদেহ

আপডেট সময় ০১:১৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬