ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে নিহত ৩০ Logo রাত ৮টার পর দোকান খোলা রাখায় চৌদ্দগ্রামে তিন ব্যবসায়ীকে জরিমানা Logo ৪ দিনে দুবার মাঠেই ঢলে পড়লেন জামাল, শনাক্ত হয়েছে খিঁচুনি রোগ Logo ডিএমপির অভিযানে গ্রেপ্তার আরো ৪৮৩, মামলা ৫৯ Logo মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ৩ Logo ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশের সঙ্গে মাদ্রাসাছাত্রদের সংঘর্ষ, আহত ৩০ Logo আইসিসির প্রেসিডেন্টসহ দুই কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা Logo বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে বৈঠক Logo চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলেন দাদি-নাতনি, ট্রেনে কাটা পড়ে গেল প্রাণ Logo বাড়ি ফাঁকা থাকার সুযোগে ঘরে ঢুকে শিশুকে ধর্ষণ, আটক ১

গাজার ক্যাফেতে ইসরায়েলি হামলা, নিহত ৬

গাজা সিটিতে একটি জনাকীর্ণ ক্যাফেতে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।

আল জাজিরার প্রতিবেদন অনযায়ী, মঙ্গলবার (১৮ আগস্ট) গাজা সিটির বন্দরে বাস্তুচ্যুত মানুষের জন্য তৈরি একটি শিবিরে পরিণত হওয়া ক্যাফেটিতে হামলা চালানো হয়।

ফিলিস্তিনি সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, হামলার পর বেশ কয়েকটি মরদেহ আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।

গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-সমর্থিত পরিকল্পনাটি নিয়ে এখনো আপত্তি জানিয়ে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, হামাস আগে অস্ত্র ত্যাগ না করলে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না।

অন্যদিকে হামাসের অবস্থান, ইসরায়েলি সেনারা গাজা থেকে প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা অস্ত্র ত্যাগ করবে না। বর্তমানে গাজার প্রায় ৬০ শতাংশ এলাকা ইসরায়েলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামলায় হামাসের কয়েকজন কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তাদের দাবি, ওই কমান্ডাররা ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিলেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি ইসরায়েলি বাহিনী।

হামলার পর এক বিবৃতিতে হামাস এটিকে মধ্যস্থতাকারী ও যুদ্ধবিরতির নিশ্চয়তাদানকারী দেশগুলোর পক্ষ থেকে দেওয়া সব যুদ্ধবিরতির আহ্বানের প্রতি ‘নির্লজ্জ অবজ্ঞা’ বলে অভিহিত করেছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে নিহত ৩০

গাজার ক্যাফেতে ইসরায়েলি হামলা, নিহত ৬

আপডেট সময় ১০:২০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬