শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বাসচাপায় একই পরিবারের ৩ জন নিহত

রংপুর প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

রংপুরের কাউনিয়ায় বাসচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, রুবিনা বেগম (৩২), তার ছেলে রহমত আলী (২) ও এসএসসি পরীক্ষার্থী ভাতিজি আফছানা বেগম স্নেহা (১৬)।

মঙ্গলবার (১৩ মে) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার মহেশা গ্রামের জুম্মার নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, সকালে আশরাফুল তার স্ত্রী, ছেলে ও ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। তারা মহেশা গ্রামের জুম্মার নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুবিনা বেগম, তার ছেলে রহমত আলী ও ভাতিজি স্নেহা প্রাণ হারান।

কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ৎ

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com