ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo আটকের ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন থানা-পুলিশ পুড়ানো বলা ভাইরাল সমন্বয়ক মাহদী Logo প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, জরিমানা বলাকাকে Logo গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩, আহত ২০ Logo ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৪ Logo সারের কোনো সংকট নেই, পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে : কৃষিমন্ত্রী Logo এমআরটি লাইন-১ ও ৫ এর খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি Logo ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী Logo নোয়াখালীতে গায়ে হলুদে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫ Logo চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীতে গায়ে হলুদে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের এলোপাথাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুজ্জামান আজ মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত রাত পৌনে ১২টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন, নজরুল ইসলাম শান্ত (২৫), মারুফ আহাম্মেদ (২৫), জসিম উদ্দিন (২৭), সাকিব হোসেন (২৭) ও মো. বাবলু (২৪)। স্থানীয় বাসিন্দারা রাতেই তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

গুলিবিদ্ধ শান্ত জানান, তিনটি মোটরসাইকেল ও সিএনজিচালিত দুটি অটোরিকশায় আমরা গায়ে হলুদের অনুষ্ঠানে যাচ্ছিলাম। আমাদের সঙ্গে কয়েকজন নারী ছিল। সে সময় পেছন থেকে আমাদের মোটরসাইকেল লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়া হয়। হামলাকারীদের মধ্যে কয়েকজনকে আমি চিনতে পেরেছি।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজীব আহাম্মদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ভোররাতে গুলিবিদ্ধ চার যুবককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তারা বর্তমানে সার্জারি ওয়ার্ডে ভর্তি আছে।

সূত্র জানিয়েছে, গুলিবিদ্ধ আরেকজনকে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

এ বিষরয় যোগাযোগ অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) এএনএম ইমরান খাঁন গণমাধ্যমকে বলেন, ‘হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নোয়াখালীতে গায়ে হলুদে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫

আপডেট সময় ০৪:৫৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬