ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাভারে ৩ বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার Logo চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo আটকের ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন থানা-পুলিশ পুড়ানো বলা ভাইরাল সমন্বয়ক মাহদী Logo প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, জরিমানা বলাকাকে Logo গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩, আহত ২০ Logo ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৪ Logo সারের কোনো সংকট নেই, পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে : কৃষিমন্ত্রী Logo এমআরটি লাইন-১ ও ৫ এর খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি Logo ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী Logo নোয়াখালীতে গায়ে হলুদে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫

১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর বিষয়ে সরকার বদ্ধপরিকর: বিমানমন্ত্রী

চলতি বছরের ১৬ ডিসেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করতে সরকার এখনো বদ্ধপরিকর বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-তে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বাটজা) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা জানান।

থার্ড টার্মিনালের নির্মাণকাজের বিষয়ে সমালোচনা করে মন্ত্রী বলেন, বিদায়ী আওয়ামী লীগ সরকার টার্মিনালটির বেহাল দশা রেখে গেছে। পরবর্তী অন্তর্বর্তী সরকারও এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে থার্ড টার্মিনাল চালুর লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। ১৬ ডিসেম্বর টার্মিনালটি চালুর বিষয়ে সরকার এখনো বদ্ধপরিকর।

এ সময় মন্ত্রী আরও জানান, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাইলট হিসেবে গড়ে তুলতে নতুন একটি ফ্লাইং একাডেমি চালুর পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। যোগ্য ও মেধাবী শিক্ষার্থীদের বিমান চালনার প্রশিক্ষণের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

বিমানমন্ত্রী বলেন, দেশের এভিয়েশন খাতের উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরি ও আধুনিক প্রশিক্ষণব্যবস্থা গড়ে তোলার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সাভারে ৩ বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার

১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর বিষয়ে সরকার বদ্ধপরিকর: বিমানমন্ত্রী

আপডেট সময় ০৪:৪০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬