ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সখ করে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল তৌফিজের Logo প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা সংযোজন Logo বাংলাদেশ-ভারত বাণিজ্যকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে আলোচনা প্রয়োজন : বাণিজ্যমন্ত্রী Logo চীনের বাজার বাংলাদেশের রেশম শিল্পের জন্য সম্ভাবনাময় একটি ক্ষেত্র : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী Logo দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে : ত্রাণমন্ত্রী Logo গোপালগঞ্জে ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ Logo ছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার Logo মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত Logo বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড Logo কোটচাঁদপুরে ১৫ আগস্ট উপলক্ষে ব্যানার-ফেস্টুন টাঙানোর অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

মোটরসাইকেল কেনার এক সপ্তাহ পেরুতে না পেরুতেই ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নাফিজ শেখ (১৮) নিহত হয়েছে। সে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে।

এ বছর সে ঢাকার মাইলস্টোন কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর একটার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার ইন্টার সেকশন মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও নিহতের স্বজনরা জানান, এদিন সকালে নাফিজ শেখ ও তার বন্ধু সুমন শেখ বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল নিয়ে ভাঙ্গায় আসে। ভাঙ্গা ইন্টার সেকশন মোড়ে ঢালে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে মোটরসাইকেল চালক নাফিজ ও সুমন শেখ গুরুতর আহত হয়।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আয়েশা আক্তার নাফিজ শেখকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, আহত সুমন শেখকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে তার স্বজনরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহাগ মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সড়ক দুর্ঘটনায় নাফিজ শেখ নামক একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। অন্য আহত সুমন শেখকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ভাঙ্গা বিশ্বরোড মোড় গোল চত্বরে মোটরসাইকেল দুর্ঘটনার নাফিজ শেখ নামে একজন মারা গেছে। সুমন শেখ নামে অন্য একজন গুরুতর আহত হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সখ করে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল তৌফিজের

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

আপডেট সময় ০৩:১৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬