ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশ-ভারত বাণিজ্যকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে আলোচনা প্রয়োজন : বাণিজ্যমন্ত্রী Logo চীনের বাজার বাংলাদেশের রেশম শিল্পের জন্য সম্ভাবনাময় একটি ক্ষেত্র : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী Logo দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে : ত্রাণমন্ত্রী Logo গোপালগঞ্জে ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ Logo ছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার Logo মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত Logo বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড Logo কোটচাঁদপুরে ১৫ আগস্ট উপলক্ষে ব্যানার-ফেস্টুন টাঙানোর অভিযোগে মামলা, গ্রেপ্তার ১ Logo খুলনায় অস্ত্র ও গুলিসহ শুটার বেলু গ্রেপ্তার Logo ফরিদপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৩ যুবকের যাবজ্জীবন

খুলনায় অস্ত্র ও গুলিসহ শুটার বেলু গ্রেপ্তার

খুলনায় পুলিশ আলামিন হাওলাদার ওরফে বেলু ওরফে শুটার বেলুকে গ্রেপ্তার করেছে। গত সোমবার দিবাগত গভীর রাতে নগরীর মির্জাপুর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে পুলিশ একটি দেশি তৈরি পাইপগান ও তিন রাউন্ড শটগানের গুলি উদ্ধার করে। সে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার আকবর হাওলাদারের ছেলে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শফিকুল ইসলাম বলেন, আলামিন হাওলাদার ওরফে বেলু ওরফে শুটার বেলু খুলনা মহানগরীর শীর্ষ সন্ত্রাসী ও ইয়াবা সম্রাট গ্রেনেড বাবুর বি কোম্পানির সদস্য। গত তিন দিন ধরে সে নগরীর বড় মির্জাপুর এলাকার আমেনা মঞ্জিলে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে ঐ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশি তৈরি পাইপগান ও তিন রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুটার বেলু জানায়, টাকার বিনিময়ে সে বিভিন্নস্থানে অপরাধমূলক কার্যক্রম করে থাকে। বেলুর বিরুদ্ধে খুলনা থানায় দুইটি এবং ঢাকার শাহবাগ থানায় একটি মামলার সন্ধান পাওয়া গেছে। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বাংলাদেশ-ভারত বাণিজ্যকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে আলোচনা প্রয়োজন : বাণিজ্যমন্ত্রী

খুলনায় অস্ত্র ও গুলিসহ শুটার বেলু গ্রেপ্তার

আপডেট সময় ০২:৫১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬