ঢাকা ০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝগড়ার পর ৯৯৯-এ ফোন দিলেন স্ত্রী, ৫৪টি জাল নোটসহ স্বামী গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়ায় ৫৪টি ৫০০ টাকার জাল নোটসহ শাহ আলম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।পারিবারিক বিরোধের ঘটনায় তাঁর স্ত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। তিনি একই ইউনিয়নের পূর্ব হাজারবিঘা এলাকার ফেরদৌস আহমদের ছেলে।

পুলিশ জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও হাতাহাতির ঘটনায় শাহ আলমের স্ত্রী জান্নাত আরা বেগম ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি কক্ষে শাহ আলমকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পায়। পরে ওই কক্ষে তল্লাশি চালিয়ে ৫০০ টাকা মূল্যমানের ৫৪টি জাল নোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য ২৭ হাজার টাকা।

লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক বলেন, স্ত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতেই জাল নোটসহ শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার অভিযোগ, শাহ আলম তাকে জাল নোটের ব্যবসায় যুক্ত হওয়ার জন্য চাপ দিচ্ছিলেন।

পুলিশ আরও জানায়, শাহ আলমের বিরুদ্ধে এর আগে জাল টাকা–সংক্রান্ত দুটি মামলা হয়েছে। ওই দুই মামলায় তিনি বর্তমানে জামিনে রয়েছেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, জাল নোট সরবরাহ ও লেনদেনের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় শাহ আলমের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার তাকে চট্টগ্রাম আদালতে পাঠানো হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০১:১৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬