ঢাকা ০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক-ব্যবসায়ীর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে পিকআপের চালক ও এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে মহাসড়কের পাটধারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপচালক রেজওয়ান হোসেন নাটোরের সিংড়া উপজেলার গোয়ালবাতান গ্রামের বাসিন্দা। আর ব্যবসায়ী সাদ্দাম হোসেন বগুড়া সদর থানার হেলেনসা পাড়ার বাসিন্দা।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক কিশোর কুমার জানান, ভোররাতে শাহজাদপুরগামী একটি পিকআপের সঙ্গে বিপরীতমুখী ট্রাকের সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা ব্যবসায়ী সাদ্দাম হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

গুরুতর আহত পিকআপচালক রেজওয়ান হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ১২:৩৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬