গ্রিসের সিফনোস দ্বীপে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় সোমবার তিনজন নিহত হয়েছেন। ফায়ার ব্রিগেডের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
কর্মকর্তারা জানান, উড্ডয়নের কিছুক্ষণ পরই হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। এতে পাইলট ও দুই যাত্রী নিহত হন। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ছবিতে দুর্ঘটনাস্থল বলে মনে হওয়া একটি জায়গা দেখা গেছে।
জায়গাটি ছিল শুকনো পাহাড়ের ঢালে। সেখানে আগুনের একটি বড় গোলা থেকে কালো ধোঁয়ার স্তম্ভ উঠতে দেখা যায়।
বাংলা৭১নিউজ/আরএইচ























