ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার Logo জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহন মন্ত্রী Logo প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য কাঁঠালিচাঁপা Logo এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের, আছেন কারা Logo এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘জন নায়াগণ’ Logo মূল সড়কে হকার নয়, নীতিমালা মেনে পুনর্বাসন : ডিএসসিসি Logo ইরান যুদ্ধ শেষ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ালে ওমানে হামলার হুমকি ট্রাম্পের Logo সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ বাড়ছে! Logo স্বাধীনতা ভোগ করতে গিয়ে অন্যের স্বাধীনতা হরণ করা যাবে না : গয়েশ্বর চন্দ্র রায় Logo খিচুরি বিতরণের পর সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার মহিলা লীগ নেত্রী

এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘জন নায়াগণ’

তামিল সিনেমা থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর বড় পর্দায় থালাপতি বিজয়ের শেষ সিনেমা হিসেবে মুক্তি পেয়েছে ‘জন নায়াগণ’। গত ২৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছে এই সিনেমা।

জানা গেছে, আগামী ২১ আগস্ট থেকে জি ফাইভে দেখা যাবে এইচ বিনোথ পরিচালিত সিনেমাটি।

ডিজিটাল প্ল্যাটফর্মটির পক্ষ থেকেই সম্প্রতি অনলাইনে সিনেমাটির ওটিটি মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। ফলে প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে না পারা বিজয়ভক্তদের জন্য এবার ঘরে বসেই তাঁর শেষ তামিল সিনেমা দেখার সুযোগ তৈরি হচ্ছে।

‘জন নায়াগণ’-এর গল্পের শুরু একটি প্রত্যন্ত গ্রামকে ঘিরে।

দীর্ঘদিনের অসন্তোষ থেকে গ্রামের বাসিন্দারা একটি গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা নারায়ণন তাদের সিদ্ধান্ত বদলানোর চেষ্টা করেন। সেই সূত্রেই তিনি গ্রামের মানুষকে থালাপতি ভেট্রি কোন্ডানের গল্প শোনাতে শুরু করেন।

২০১৩ সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ভেট্রি দায়িত্ব নেন জেলারের মেয়ে বিজয়লক্ষ্মী ওরফে ভিজির।

ভিজির দেখাশোনার দায়িত্ব তাঁর প্রয়াত বাবা-মা ভেট্রির হাতে দিয়ে গিয়েছিলেন। এরপর মেয়েটিকে নিজের সন্তানের মতো বড় করেন তিনি। ভিজি যেন ভবিষ্যতে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেয়—এটাই ছিল ভেট্রির ইচ্ছা।

২০২৬ সালে এসে ভেট্রি শান্ত জীবনযাপন করছেন। একটি সুপারমার্কেট পরিচালনা করেই সময় কাটছে তাঁর।

অন্যদিকে কলেজজীবনের শেষ প্রান্তে থাকা ভিজি প্রেমিক কার্তিককে নিয়ে স্বাভাবিক জীবন কাটানোর স্বপ্ন দেখছে।

তবে হঠাৎই বদলে যায় তাঁদের জীবন। ভিজির হাতে অজান্তেই চলে আসে ‘অপারেশন মেলুগা’ নামের একটি গোপন প্রকল্প-সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি। আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী জন হিমলারের নেতৃত্বে পরিচালিত এই প্রকল্পের রহস্য অনুসন্ধানে নামে ভেট্রি ও সাংবাদিক কায়াল।

তদন্ত যত এগোয়, ততই বেরিয়ে আসে ভেট্রির অতীতের সঙ্গে হিমলারের গভীর যোগসূত্র। পরে জানা যায়, হিমলারের আসল পরিচয় অমরিশ পুজারি—একজন সাবেক পুলিশ কর্মকর্তা। নতুন পরিচয়ে তিনি অত্যাধুনিক প্রযুক্তি ও দূরনিয়ন্ত্রিত যন্ত্রের সাহায্যে ‘অপারেশন মেলুগা’ গড়ে তুলেছেন।

এই বিপজ্জনক পরিকল্পনা ঠেকাতে ভিজি ও বিজ্ঞানী খলিলের সঙ্গে জোট বাঁধেন ভেট্রি। শেষ পর্যন্ত খলিলের গবেষণাকে কাজে লাগিয়ে স্বয়ংক্রিয় ব্যবস্থাকেই তার বিরুদ্ধে ব্যবহার করা হয়। এভাবেই অপারেশন মেলুগার অবসান ঘটে। ভেট্রির সাহস ও সংগ্রাম থেকে অনুপ্রাণিত হয়ে শেষ পর্যন্ত গ্রামের মানুষও নিজেদের সিদ্ধান্ত বদলে গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠানে অংশ নেয়।

‘জন নায়াগণ’ আংশিকভাবে অনিল রবিপুড়ি পরিচালিত নন্দমুরি বালাকৃষ্ণের ‘ভগবান্থ কেসরি’ সিনেমা থেকে অনুপ্রাণিত।

সিনেমাটিতে থালাপতি বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন মামিথা বাইজু, পূজা হেগড়ে ও ববি দেওল। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রকাশ রাজ, গৌতম বাসুদেব মেনন, নারাইন, প্রিয়ামণিসহ আরও অনেকে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার

এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘জন নায়াগণ’

আপডেট সময় ০৭:৪৮:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬