ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘জন নায়াগণ’ Logo মূল সড়কে হকার নয়, নীতিমালা মেনে পুনর্বাসন : ডিএসসিসি Logo ইরান যুদ্ধ শেষ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ালে ওমানে হামলার হুমকি ট্রাম্পের Logo সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ বাড়ছে! Logo স্বাধীনতা ভোগ করতে গিয়ে অন্যের স্বাধীনতা হরণ করা যাবে না : গয়েশ্বর চন্দ্র রায় Logo খিচুরি বিতরণের পর সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার মহিলা লীগ নেত্রী Logo হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্যসচিবসহ আটক ৩ Logo বৃক্ষরোপণের ফলে দেশে সবুজ বনায়ন বৃদ্ধি পাচ্ছে : আমানউল্লাহ Logo ডেমরায় জঙ্গি সন্দেহে গ্রেপ্তার দুজন রিমান্ডে Logo রেফারি স্লাভকো ভিনচিচের চোখে বিশ্বকাপের সেই রোমাঞ্চকর ফাইনাল

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্যসচিবসহ আটক ৩

অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের সংকট ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্যসচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক অন্য দুজন হলেন— বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সুমন ও রাকিব।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল পাঁচটার দিকে প্রথমে মির্জা সুমন ও রাকিবকে আটক করে পুলিশ। এর আধা ঘণ্টা পর বিকেল সাড়ে পাঁচটার দিকে একই এলাকা থেকে আটক করা হয় সদস্যসচিব মাহদী হাসানকে। তবে মাহদিসহ তিনজনকে আটক করা হলেও ওই সময় কোর্ট মসজিদ এলাকায় আন্দোলনকারী অন্য কাউকে দেখা যায়নি।

‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই ছাত্রজনতার ব্যানারে তারা বিক্ষোভ মিছিলের আয়োজন করার চেষ্টা করছিলেন। সার্বিক বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। পুলিশের বাধা উপেক্ষা করে জড়ো হওয়ার চেষ্টা করায় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘জন নায়াগণ’

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্যসচিবসহ আটক ৩

আপডেট সময় ০৭:০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬