ঢাকা ০৫:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

স্পেনে বন্দুকধারীদের গুলিতে অন্তঃসত্ত্বা নারী-শিশুসহ ৩ জন নিহত

পর্তুগাল সীমান্তবর্তী দক্ষিণ-পশ্চিম স্পেনের একটি অবকাশযাপন কেন্দ্রে মোটরসাইকেলে আসা দুই মুখোশধারী বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ৩ জনের প্রাণহানি। এতে এক অন্তঃসত্ত্বা নারী, তার সন্তান এবং তার মাসহ (নানি) নিহত তিনজন একই পরিবারের সদস্য ছিল।

দ্য সানের প্রতিবেদনে বলা হয়, রবিবার রাত ১০টার দিকে কোস্টা দে লা লুজের আইসলা ক্রিস্টিনা শহরের এল রোকিও এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

জানা যায়, একটি মোটরসাইকেলে চড়ে আসা দুই মুখোশধারী পরা শুটার রাস্তায় দাঁড়িয়ে থাকা একই পরিবারের সদস্যদের লক্ষ্য করে আকস্মিক গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিতে ঘটনাস্থলেই অন্তঃসত্ত্বা নারী, তার কিশোর ছেলে এবং তার মা প্রাণ হারান।

স্প্যানিশ পুলিশ জানিয়েছে, গুলিতে আরো দুজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনকে ‘গুরুতর অবস্থায়’ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহগুলো প্রাদেশিক রাজধানী হুয়েলভার ফরেনসিক মেডিসিন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে বলে যোগ করেন পুলিশ।

স্প্যানিশ পুলিশ ও জাতীয় আইন প্রয়োগকারী সংস্থা প্রাথমিক তদন্তে ধারণা করছে, এটি কোনো মাদকসংক্রান্ত বা পূর্বশত্রুতার জেরে ‘টার্গেটেড কিলিং’ মিশন ছিল। ২০২৪ সালের সেপ্টেম্বরের দিকে উয়েলভা এলাকায় ঘটে যাওয়া আরেকটি হত্যাকাণ্ডের সাথে এই ঘটনার যোগসূত্র রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এরপরই অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য ব্যাপক অভিযান শুরু করেছে স্পেনের জাতীয় আইন প্রয়োগকারী সংস্থা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক

স্পেনে বন্দুকধারীদের গুলিতে অন্তঃসত্ত্বা নারী-শিশুসহ ৩ জন নিহত

আপডেট সময় ০৪:১৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬