ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ফরিদপুরে ইজি বাইকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত

ফরিদপুরের সদরপুরে ইজিবাইকের ধাক্কায়  এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সদরপুরের কারীরহাট মধু মন্ডলের ডাঙ্গী গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারদিন উপজেলার ভাষানচর ইউনিয়নের মধু মন্ডলের ডাঙ্গী গ্রামের কারীর হাট এলাকার বাচ্চু মাতুব্বরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের মধুমন্ডলের ডাঙ্গী কারীর হাট থেকে সদরপুরের দিকে যাওয়ার পথে চলন্ত ইজিবাইক ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় ফারদিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনা সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ্ বলেন, ইজিবাইকের ধাক্কায় একজন মাদরাসা শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনাটি খুবই দুঃখজনক এবং হৃদয়স্পর্শী। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক

ফরিদপুরে ইজি বাইকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত

আপডেট সময় ০৪:০২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬