ঢাকা ০১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ন্ত্রণে আসছে অটোরিকশা, রেজিস্ট্রেশন পেতে মানতে হবে শর্ত

ব্যাটারিচালিত অটোরিকশাগুলো রেজিস্ট্রেশনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে রেজিস্ট্রেশন পেতে হলে এসব রিকশার ব্যাটারি সৌর বিদ্যুতের মাধ্যমে রিচার্জ করতে হবে।

আজ সোমবার সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত রিকশাগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। তবে সৌর বিদ্যুতের বাইরে অন্য কোনো মাধ্যমে ব্যাটারি রিচার্জ করা হলে সেই রিকশাকে রেজিস্ট্রেশন দেওয়া হবে না।

মীর শাহে আলম বলেন, ঢাকাকে ৮টি জোনে ভাগ করা হবে।

সেই ৮ জোনে ৮ রংয়ের ই-রিকশা থাকবে। তারা জোনের বাইরে যেতে পারবে না। গেলে ব্যবস্থা নেয়া হবে। বিধিমালা প্রণয়ণ হলে এর কাজ শুরু হবে।

১৩ সিটি, পৌরসভা, উপজেলাসহ সব জায়গায় এটা কার্যকর হবে।

চলতি অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসহ পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানান তিনি। এসব নির্বাচনের জন্য চলতি অর্থবছরের বাজেটে বরাদ্দ রাখা হয়েছে বলে জানান মন্ত্রী।

মীর শাহে আলম বলেন, নির্বাচন কমিশন প্রাথমিক প্রস্তুতি নিচ্ছে। আমরা প্রাথমিকভাবে হিসাব করেছি আমাদের প্রায় ৬ হাজার কোটি টাকা কম-বেশি প্রয়োজন হবে এই পাঁচটি নির্বাচন সম্পন্ন করতে।

Tag :

আপডেট সময় ১২:৪৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬