ঢাকা ০৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সার নিয়ে কৃত্রিম সংকট করলে কঠোর ব্যবস্থা: কৃষি সচিব Logo প্রতিটি মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের সেনাপ্রধান Logo বিমান খাতের সব সিন্ডিকেট নির্মূলে কাজ করছে সরকার: মন্ত্রী আফরোজা খানম Logo ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ Logo পরিস্থিতি বেগতিক দেখলেই বারবার দায় এড়ান ট্রাম্প; দোষ চাপান অন্যের ঘাড়ে Logo জনগণকে দ্রুত ও কার্যকর সেবা দিতে প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ে জোর Logo মুন্সীগঞ্জে হাসপাতালে আগুন, আতঙ্কে রোগী ও স্বজনদের ছোটাছুটি Logo ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী Logo জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত Logo কারাগারে থেকে কীভাবে গাড়িতে আগুন দিলেন সাবেক মেজর সাদিক? ব্যাখ্যা দিল ভাটারা পুলিশ

সচিবালয় নতুন ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যক্রম শুরু

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ৪৬১ কোটি টাকা ব্যয়ে নির্মিত বহুতল ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১২ মে) থেকে এই ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অফিস শুরু করেছেন। 

চলতি মাসে বা আগামী মাসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ভবনটি উদ্বোধন করবেন বলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে।

আজ কর্মকর্তা কর্মচারীরা অফিসের অনেক কক্ষে গোছগাছ করতে দেখা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের জন্য নির্মিত ২০ তলা ভবনটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য সাতটি ফ্লোর রাখা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের জন্য নির্ধারিত ৯টি ফ্লোর রয়েছে। এরমধ্যে প্রধান উপদেষ্টা/প্রধানমন্ত্রীর কার্যালয় তৃতীয় তলায় রাখা হয়েছে।

জানা যায়, ‘বাংলাদেশ সচিবালয়ে ২০ তলাবিশিষ্ট নতুন অফিস ভবন নির্মাণ’ প্রকল্পটি ২০১৮ সালের ৩০ অক্টোবর একনেক সভায় অনুমোদিত হয়। ৪৬১ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে এ প্রকল্পের আওতায় দুটি বেসমেন্টসহ ২০ তলা সুপার স্ট্রাকচার বিশিষ্ট অফিস ভবন নির্মাণকাজ ডিসেম্বরে শেষ হয়।

দুটি বেসমেন্টে ৬৬টি গাড়ি পার্কিং, নিচতলা ও দোতলায় রিসেপশন লবি, লাউঞ্জ ও রক্ষণাবেক্ষণের জন্য অফিস, তিন ও চারতলায় প্রধানমন্ত্রীর দপ্তর (মন্ত্রিসভা বৈঠকের জন্য) থাকছে। মন্ত্রিপরিষদ বিভাগের জন্য মোট ৯টি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য ৭টি ফ্লোর রাখা হয়েছে। ১২ তলা থেকে বিশ তলা পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভবনের মোট আয়তন ৩ লাখ ৭৮ হাজার ৩১৯ বর্গফুট। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগ ৯টি ফ্লোরে ১ লাখ ৭২ হাজার ৭০৪ বর্গফুট, আর জনপ্রশাসন মন্ত্রণালয় ৭টি ফ্লোরে ১ লাখ ২ হাজার ৫৭৪ বর্গফুট জায়গা পাচ্ছে। এছাড়াও মন্ত্রিপরিষদ বিভাগের রয়েছে একাধিক সভাকক্ষ।

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী (ইডেন) আব্দুস সাত্তার বলেন, আমাদের কাজ শেষ, কিছু ছোট ছোট কাজ বাকি আছে। আজ থেকে মন্ত্রিপরিষদ বিভাগ অফিস করেছে, কয়েকদিন পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অফিস করবেন।

বাংলা৭১নিউজ/একে

Tag :

সার নিয়ে কৃত্রিম সংকট করলে কঠোর ব্যবস্থা: কৃষি সচিব

সচিবালয় নতুন ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যক্রম শুরু

আপডেট সময় ০৫:১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫