ঢাকা ১২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসড়কে আইন ভাঙলেই ‘অটো ফাইন’

মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত ও ট্রাফিক শৃঙ্খলা জোরদার করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করছে হাইওয়ে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে দেশের ব্যস্ততম এ মহাসড়কে নতুন এ ব্যবস্থা চালু হবে।

হাইওয়ে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, অটো ফাইন সিস্টেমের মাধ্যমে নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং, উল্টোপথে গাড়ি চালানোসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করা হবে। এ জন্য এআই প্রযুক্তির ক্যামেরা ব্যবহার করা হবে।

আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে। পরে মালিক নির্ধারিত পদ্ধতিতে প্রচলিত মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম বলেন, প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থার মাধ্যমে মহাসড়কে সংঘটিত বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। এতে মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদারের পাশাপাশি সড়ক নিরাপত্তাও বাড়বে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

মহাসড়কে আইন ভাঙলেই ‘অটো ফাইন’

আপডেট সময় ১১:৩৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬