ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, গ্রেপ্তার ২ Logo গোপালগঞ্জ শহরে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন Logo আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী Logo ‘অপশক্তি গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা করছে’ ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান স্পিকারের Logo সর্বনিম্ন মজুরি: বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য থাকতে হবে Logo ইরাকে সেনাবাহিনী-মিলিশিয়াদের মধ্যে ভয়াবহ সংঘাতের আশঙ্কা Logo নিরাপত্তার চাদরে লালমনিরহাট, মহাসড়কে গ্রামীণ ঐতিহ্যের নান্দনিকতা Logo ৩ উইকেট হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ, ইনিংস হার এড়াতে দরকার ৯৯ রান Logo দিল্লি থেকে নির্দেশ দিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করছেন হাসিনা: রিজভী Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

সদরঘাটে দুই পক্ষের মারামারিতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

রাজধানীর সদরঘাট এলাকায় দুই পক্ষের মারামারিতে ছুরিকাঘাতে মিতুল (২০) নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর সূত্রাপুর থানা পুলিশ ১০ জনকে আটক করেছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে চিত্তরঞ্জন এভিনিউয়ের ইস্ট বেঙ্গল মার্কেটের ১৪ তলায় এ ঘটনা ঘটে। ঘটনার ঠিক পরই স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সদরঘাট এলাকায় বিক্ষোভ মিছিল করেন।

সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) শুভ বাড়ই গণমাধ্যমকে বলেন, পূর্বের একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষ হয়। এতে মিতুল নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

সূত্রাপুর থানার ওসি মো. মতিউর রহমান বলেন, নিহত মিতুল কোন দলের সঙ্গে যুক্ত, তা পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। প্রাথমিকভাবে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে কাপড় কাটার কাঁচি দিয়ে আঘাতের ঘটনায় মিতুলের মৃত্যু হয়েছে। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মিতুলের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, সদরঘাট এলাকায় ফুটপাত ও দোকানপাটের চাঁদাবাজিকে কেন্দ্র করে স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে বিরোধ চলছিল। গত ১৩ আগস্টও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে শনিবার ফের সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, গ্রেপ্তার ২

সদরঘাটে দুই পক্ষের মারামারিতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

আপডেট সময় ০১:০৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬