ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মান অভিমান ভুলে লাদাখে রোমান্সে দেব-শুভশ্রী

একসময় পর্দার বাইরে প্রেমের সম্পর্কের কারণে আলোচনায় থাকা দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবার ফিরছেন নতুন সিনেমায়। দীর্ঘ সময় পর আবারও জুটি বেঁধেছেন তারা। দুর্গাপূজায় মুক্তি পেতে যাওয়া ‘দেশু ৭’ ঘিরে এরই মধ্যে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।

জুনে সিনেমাটির ফার্স্টলুক প্রকাশের পর এবার সামনে এসেছে নতুন পোস্টার। শনিবার সকালে প্রকাশিত পোস্টারে লাদাখের রুক্ষ প্রাকৃতিক পরিবেশে রোমান্টিক মুহূর্তে দেখা গেছে দেব ও শুভশ্রীকে।

পোস্টারে দেখা যায়, বাইক আরোহী দেবের কোলে বসে আছেন শুভশ্রী। তাঁকে বুকে আগলে রেখেছেন দেব। পোস্টারের সঙ্গে দেওয়া ক্যাপশনেও রয়েছে প্রেমের আবহ। সেখানে লেখা হয়েছে, ‘যতই আসুক বাধা, তোমায়-আমায় করা যাবে না আলাদা।’

সিনেমাটির নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, ‘দেশু ৭’ হতে যাচ্ছে রোমান্স, অ্যাকশন ও উত্তেজনায় ভরপুর একটি গল্প। লাদাখে সিনেমাটির শুটিংয়ের সময় ধারণ করা দৃশ্যই নতুন পোস্টারে তুলে ধরা হয়েছে।

দেব ও শুভশ্রী এর আগে ‘পরাণ যায় জ্বলিয়া’, ‘রোমিও’ ও ‘চ্যালেঞ্জ’সহ একাধিক সিনেমায় জুটি বেঁধেছেন। এবার ‘দেশু ৭’ দিয়ে দীর্ঘ সময় পর আবারও পর্দায় একসঙ্গে দেখা যাবে তাদের।

সিনেমাটির আরেকটি বিশেষ দিক হলো, এর মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে দেবের। সিনেমাটি প্রযোজনা করছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স। সহযোগী হিসেবে রয়েছে এসএসআর সিনেমাস।

চলতি বছরের দুর্গাপূজা উপলক্ষে ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘দেশু ৭’-এর।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

মান অভিমান ভুলে লাদাখে রোমান্সে দেব-শুভশ্রী

আপডেট সময় ১০:১০:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬