পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য একটি সামুদ্রিক মানচিত্র নিয়ে সমঝোতায় পৌঁছেছে ইরান ও ওমান। গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচলের জন্য নিরাপদ রুট নির্ধারণে তিন সপ্তাহ ধরে চলা আলোচনায় এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
শনিবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
এক বিবৃতিতে বাঘাই বলেন, তেহরান ও মাসকাটের মধ্যে আলোচনা ইতিবাচক হয়েছে। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ও কারিগরি খুঁটিনাটি নিয়ে আলোচনা এখনও চলছে।
হরমুজ প্রণালির মধ্য দিয়ে জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েই মূলত দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জ্বালানি পরিবহনপথ হওয়ায় প্রণালিটির নিরাপত্তা ও স্বাভাবিক নৌ চলাচল আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে বৃহত্তর সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ‘বাধা’ সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন বাঘাই।
বাংলা৭১নিউজ/আরএইচ


























