ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত Logo ভারতের সঙ্গে সুসম্পর্ক হবে সমমর্যাদা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে: আলাল Logo বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ ৪ নেতা Logo কাপ্তাই পলিটেকনিকে মোবাইল স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৩ Logo ধানমন্ডি-৩২ এ ‘জয় বাংলা’ স্লোগান-শিঙাড়া বিলির অভিযোগে মারধর, আটক ১ Logo তুন পে-নস্কেলের প্রস্তাব চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রিসভায় Logo খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর Logo তৃতীয় দফায় চলছে শাহজালালের মাজারের টাকা গণনা Logo বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মাশরাফি Logo জেমিনি ব্যবহারকারীদের জন্য সুখবর

খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর

বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার (১৫ আগস্ট) খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছেন, তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে সর্বাত্মক সহযোগিতা ও সুপরামর্শ দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, ‘খালেদা জিয়ার নেতৃত্বে অর্জিত সম্পদের ভাগ আমরা অনেকে পেলেও লড়াইয়ের মাঠে তিনি সবাইকে পাননি।

তাতে তিনি মনঃক্ষুণ্ন হননি। তিনি সবাইকে আপন করে নিয়েছেন, সবার অপরাধ ক্ষমা করেছেন। পাশাপাশি সবাইকে যথাযথ মর্যাদায় আসীন করেছেন।’

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এতে জাতীয়তাবাদী ওলামা দলের সদস্যসচিব মাওলানা আবুল হোসেইন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে বিএনপির অসংখ্য নেতাকর্মী ও সমর্থক অংশ নেন এবং খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত

খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর

আপডেট সময় ০৩:০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬