ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গ্যাস-বিদ্যুৎ সংকট ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে সিপিবির বিক্ষোভ Logo উত্তর কোরিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় সংলাপের প্রস্তাব লি জে মিয়ংয়ের Logo মাদরাসায় ককটেল বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী Logo মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে ৫ দিন ভারী বৃষ্টির আভাস Logo ৫৮২ টনের ম্যাগনেট দিয়ে ‘কৃত্রিম সূর্য’ তৈরী করছে চীন Logo রাস্তা বন্ধ করে এনসিপির সমাবেশ, ক্ষেপে গেলেন পথচারী Logo ভারতের স্বাধীনতা দিবসে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ Logo অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী Logo বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রতিটি বাঁকে তার কণ্ঠস্বর ছিল অদম্য Logo মা-বাবা হারানো অদম্য তাসফিয়া, ১০ বছর পর হাতিয়ার স্কুলে একমাত্র জিপিএ-৫

বৈদ্যুতিক তারে  বোমাসদৃশ  বক্স  বাজছিল শেখ মুজিবের ভাষণ

১৫ আগস্টের সকালে মেহেরপুর পৌর শহরের তিন স্থানে বৈদ্যুতিক তারে ঝুলছিল বোমা সাদৃশ্য বক্স। যা দেখে অনেকে উদ্বিগ্ন হয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ বক্সগুলো উদ্ধার করে বোমা নয় বলে নিশ্চিত করে। তবে বক্সগুলোতে শেখ মুজিবের ভাষণ বাজছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

শনিবার (১৫ আগস্ট) ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বোমা সাদৃশ্য বক্সগুলো উদ্ধার করে।

পুলিশ জানায়, সকালে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে একটি বক্স আকৃতির বস্তু দেখতে পায় সাধারণ মানুষ।

বোমা সাদৃশ্য বস্তু বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। উৎসুক মানুষের ভিড় জমতে থাকে সেখানে। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল যায় ঘটনাস্থলে। পরে সাধারণ মানুষের সহায়তায় বক্সটি নামিয়ে রাখা হয় পানি ভর্তি একটি বালতির ভেতর।

কিছুক্ষণ পর কেটে দেওয়া হয় ব্যাটারির সঙ্গে তারের সংযোগুলো। বক্সটি খুলে দেখা যায় সাউন্ড বক্স আকৃতির এক বস্তু। এরপর শহরের কোর্ট মোড় ও ড. শহীদ সামসুজ্জোহা পার্কের সামনে বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে আরো দুটি বস্তু রাখার খবর আসে। পরে উদ্ধার করা হয় কোর্ট মোড়ের বস্তুটি।

স্থানীয়রা জানান, বৈদ্যুতিক তারে ঝুলিয়ে রাখা এসব বস্তু দেখতে অনেকটা বোমার মতো।

পাশাপাশি এগুলো থেকে শেখ মুজিবের ভাষণ শোনা যাচ্ছিল। ফলে ১৫ আগস্টের সকালে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আশপাশে এমন বস্তু ঝুলতে দেখে অনেকেই বিষয়টিকে ঘিরে উদ্বিগ্ন হয়ে পড়েন।

মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, ‘উদ্ধার করা বস্তুগুলো পানিভর্তি বালতিতে সংরক্ষণ করে সদর থানায় নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে এগুলো দেখতে ব্যাটারিচালিত অটোরিকশার সাউন্ড বক্সের মতো মনে হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘বস্তুগুলো কারা বৈদ্যুতিক তারে ঝুলিয়ে রেখেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

গ্যাস-বিদ্যুৎ সংকট ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে সিপিবির বিক্ষোভ

বৈদ্যুতিক তারে  বোমাসদৃশ  বক্স  বাজছিল শেখ মুজিবের ভাষণ

আপডেট সময় ১২:৪৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬