ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ নভেম্বর এমপি ওসমান ফারুকের পদত্যাগপত্র পেয়েছি : স্পিকার Logo ওসমান ফারুকের আসন শূন্য ঘোষণা করে গেজেট জারি Logo পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর Logo কোস্টারিকার বিপক্ষে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ Logo ওয়াশিংটনে বোমা হামলার পরিকল্পনা করছে ইরান Logo ১ হাজার বৈদ্যুতিক বাস আমদানির পরিকল্পনা সরকারের Logo রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির Logo হাসপাতাল থেকে বাসায় ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী Logo উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার Logo জিয়াউর রহমানের হাত ধরেই জাতি নতুন করে স্বাধীনতা পেয়েছিল : রিজভী

৯০-এর ছাত্র-জনতার আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া: রিজভী

বেগম খালেদা জিয়াকে ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ছাত্র-জনতার সংগ্রামের ‘মূর্ত প্রতীক’ হিসেবে উল্লেখ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) ঢাকাসহ সারা দেশে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপির দলীয় কার্যালয়ে একযোগে এসব দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী জানান, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে সরকারের সাম্প্রতিক কার্যক্রম ও পারফরম্যান্স নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা।

রিজভী বলেন, ‘সরকারের প্রথম ছয় মাসের লক্ষ্য সফলভাবে পূরণ হয়েছে। গত ছয় মাসের সার্বিক কর্মকাণ্ডের পরিসংখ্যান দ্রুতই সর্বসাধারণের কাছে পৌঁছে দেওয়া হবে। আগামী ছয় মাসে সরকারের কাজ আরও জোরালো ও কার্যকর রূপ নেবে।’

এ সময় সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

এক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, শপথ গ্রহণের আগে পদত্যাগ করার কোনো আইনি বাধ্যবাধকতা ছিল না। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন এবং পরবর্তীতে রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় দায়িত্ববোধ থেকেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

রিজভী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন এবং বিষয়টি তাঁর দায়িত্ববোধেরই প্রতিফলন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, গুলিবর্ষণে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, রোহিঙ্গাদের ছোড়া গুলিতে এক বাংলাদেশি ব্যবসায়ী আহত হয়েছেন। ঘটনার পর ক্যাম্পের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, ক্যাম্পের ভেতরে অবৈধ অস্ত্রের ব্যবহার উদ্বেগজনক। রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর অভিযান প্রয়োজন।

ঘটনার পর কাঁটাতারসংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্যাম্পের ভেতর থেকে অস্ত্র নিয়ে বাংলাদেশি বসতিপূর্ণ এলাকায় প্রবেশ ও গুলিবর্ষণের অভিযোগে স্থানীয়দের মধ্যে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

১৫ নভেম্বর এমপি ওসমান ফারুকের পদত্যাগপত্র পেয়েছি : স্পিকার

৯০-এর ছাত্র-জনতার আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া: রিজভী

আপডেট সময় ০৬:৫৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬