ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার বায়ুমান আজ কেমন: কতটা বিষাক্ত নগরীর বাতাস?

সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘে ঢাকা। এমন আবহাওয়ার মধ্যে বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার বাতাসের মান ‘মাঝারি’ বা ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, সকাল সাড়ে ৮টায় বিশ্বের ১২৫টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল ৪৬তম। এ সময় রাজধানীর স্কোর রেকর্ড করা হয় ৫৮, যা ‘মাঝারি’ মানের বাতাস নির্দেশ করে। ফলে আজ তুলনামূলকভাবে স্বস্তিদায়ক ও অপেক্ষাকৃত নির্মল বাতাস পাচ্ছেন ঢাকাবাসী।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১৯৫ স্কোর নিয়ে দূষণের শীর্ষে অবস্থান করছে উগান্ডার রাজধানী কাম্পালা। যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ১৮৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং। ১৭৭ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং চতুর্থ অবস্থানে থাকা দুবাইয়ের স্কোর ১৬৫।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ঢাকার বায়ুমান আজ কেমন: কতটা বিষাক্ত নগরীর বাতাস?

আপডেট সময় ১০:৫০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬