ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফ্যাসিস্টকে খুশি করতে একাত্তরকে মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী Logo ধর্ষণের অভিযোগে বহিষ্কৃত জামায়াত নেতা সজলের বিরুদ্ধে মামলা Logo হামের টিকায় ডিএনসিসি সফল: প্রশাসক Logo ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো: রিজভী Logo টেকনাফে ডাম্প ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত Logo একাদশে ভর্তির সময়সূচি নিয়ে যা বলছে শিক্ষা বোর্ড Logo চাঁদাবাজি মামলায় চট্টগ্রামের শীর্ষ ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন পাঁচ দিনের রিমান্ডে Logo সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন মিলেনি Logo আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী Logo সিলেটে পারিবারিক ট্র্যাজেডি: স্বামী-স্ত্রীসহ ৩ জনকে গলা কেটে হত্যা

একাদশে ভর্তির সময়সূচি নিয়ে যা বলছে শিক্ষা বোর্ড

নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে ভর্তি আবেদন কবে থেকে শুরু হবে, তা আগামী সপ্তাহে চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড সূত্র।

বুধবার (১২ আগস্ট) ঢাকা বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একাদশে ভর্তির তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। আগামী সপ্তাহের রবি-সোমবারের মধ্যে আশা করি ভর্তি আবেদনের তারিখ নির্ধারণ হয়ে যাবে।’

গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সেখানে শিক্ষামন্ত্রী জানান, নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।

এদিকে গত কয়েক বছরে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার তুলনামূলকভাবে বেশি থাকায় উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও আসনসংখ্যাও বেড়েছে। তবে গত বছর থেকে পাসের হার কমতে শুরু করেছে। চলতি বছরও পাসের হার আরও কমেছে।

এ পরিস্থিতিতে দেশের কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আসনসংখ্যা ও সম্ভাব্য শিক্ষার্থীর মধ্যে বড় ধরনের ব্যবধান তৈরি হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা, বিপুলসংখ্যক আসন খালি থাকায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী সংকট দেখা দিতে পারে।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্র জানায়, দেশে সাধারণ কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান রয়েছে ৯ হাজার ৩১৪টি। এসব প্রতিষ্ঠানে মোট আসন প্রায় ২৭ লাখ ৫০ হাজার। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে ৮ হাজার ৭১টি কলেজ ও মাদরাসা।

এবার এসএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ। ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পাস করেছেন। ফলে সাড়ে ১৩ লাখ আসন শূন্য থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ বছর এসএসসিতে সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪.০৫ শতাংশ, ২০২৫ সালে ছিল ৬৮.০৪। পাসের হার কমেছে ৩.৯৯।

সাধারণ শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে ১ লাখ ০৭ হাজার ৯৮২ জন বেশী ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে ১১,৪০১ জন বেশী ছাত্রী জিপিএ ৫ পেয়েছে। ২০২৫ সালে জিপিএ ৫ ছিল ১ লাখ ২৫ হাজার ০১৮ জন। ২০২৬ সালে জিপিএ ৫ এর সংখ্যা ১ লাখ ০৬ হাজার ৯ জন, জিপিএ ৫ কমেছে ১৯ হাজার ৯ জন। মোট প্রতিষ্ঠান বেড়েছে ৩০৩টি । মোট কেন্দ্র বেড়েছে ২০১টি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ফ্যাসিস্টকে খুশি করতে একাত্তরকে মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী

একাদশে ভর্তির সময়সূচি নিয়ে যা বলছে শিক্ষা বোর্ড

আপডেট সময় ০২:৫১:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬