ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফ্যাসিস্টকে খুশি করতে একাত্তরকে মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী Logo ধর্ষণের অভিযোগে বহিষ্কৃত জামায়াত নেতা সজলের বিরুদ্ধে মামলা Logo হামের টিকায় ডিএনসিসি সফল: প্রশাসক Logo ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো: রিজভী Logo টেকনাফে ডাম্প ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত Logo একাদশে ভর্তির সময়সূচি নিয়ে যা বলছে শিক্ষা বোর্ড Logo চাঁদাবাজি মামলায় চট্টগ্রামের শীর্ষ ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন পাঁচ দিনের রিমান্ডে Logo সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন মিলেনি Logo আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী Logo সিলেটে পারিবারিক ট্র্যাজেডি: স্বামী-স্ত্রীসহ ৩ জনকে গলা কেটে হত্যা

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

ঢাকার সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় চারতলা একটি ভবন ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও স্থানীয় থানা পুলিশ সদস্যরা। অভিযানে অংশ নেওয়া পুলিশের একটি সূত্র জানিয়েছে, ঘটনাস্থল থেকে কয়েকটি ককটেল ও বোমা তৈরির উপকরণ জব্দ করেছে অভিযানকারী দল।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টার পর বাড়িটির সামনে অবস্থান নিয়ে সিটিটিসি সদস্যরা বাড়িটি ঘিরে ফেলেন বলে জানান স্থানীয়রা।

রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শ্যামপুর এলাকার জলাবদ্ধ সড়ক লাগোয়া একটি ভবনের সামনে অবস্থান নিয়েছেন সিটিটিসি সদস্যরা। তাদের সঙ্গে বোম্ব ডিস্পোজাল ইউনিট ও স্থানীয় থানা পুলিশও রয়েছে।

সিটিটিসি সদস্যরা এ সময় নিরাপত্তাজনিত কারণ উল্লেখ করে সাংবাদিকসহ সব জনসাধারণকে বাড়িটির সামনে থেকে সরিয়ে দেন।

এছাড়া তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি ঘটনাস্থলে উপস্থিত সিটিটিসি ও পুলিশের কোনো কর্মকর্তা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, রাতে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকা থেকে পাঁচটি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এছাড়া শ্যামপুর এলাকায় এক ব্যক্তির বাড়ি ঘিরে রাখা হয়েছে। সেখানে সন্ত্রাসীরা অবস্থান করছে বলে জানান তিনি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাড়িটি ঘিরে সিটিটিসির অভিযান অব্যাহত আছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

ফ্যাসিস্টকে খুশি করতে একাত্তরকে মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

আপডেট সময় ১১:২৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬