ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল Logo হামের উপসর্গে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৮২ Logo মারা গেছেন ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের মিডফিল্ডার Logo শীতের ছুটিতে কম খরচে ঘুরে আসতে পারেন যে ৫ জায়গা Logo রূপনগরে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার Logo গণমাধ্যমের স্বাধীনতায় সরকার পূর্ণ আস্থাশীল: তথ্য প্রতিমন্ত্রী Logo বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়: স্বরাষ্ট্র মন্ত্রণালয় Logo সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক Logo হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আশিকা সুলতানা Logo ইনস্টাগ্রামের জনপ্রিয় ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

এসএসসির ১৮ লাখ শিক্ষার্থীর অপেক্ষা শেষ হচ্ছে আজ

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। এর মাধ্যমে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে থাকা ১৮ লাখ শিক্ষার্থীর দীর্ঘ আড়াই মাসের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

সাধারণ নিয়ম অনুযায়ী এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। সে ক্ষেত্রে গত ২০ জুলায়েই ফল প্রকাশের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর এবার এসএসসির ফল প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩১৮, মাদ্রাসা বোর্ডে (দাখিল) ৩ লাখ ৩ হাজার ২৮৬ এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। একই সঙ্গে সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে। এ ছাড়া শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে ফল দেখা হবে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল

এসএসসির ১৮ লাখ শিক্ষার্থীর অপেক্ষা শেষ হচ্ছে আজ

আপডেট সময় ১২:৩২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬