ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট Logo শাকিব থেকে অপূর্ব, পুরোনো লুকে তারকাদের নস্টালজিয়া Logo বাস-ইজিবাইক চলাচল নিয়ে দ্বন্দ্ব, ঝিনাইদহে সড়ক অবরোধ-ভাঙচুর Logo গ্যাস সংকট বৈশ্বিক, তবে দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে: রিজভী Logo চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট Logo স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী Logo ‘বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না’, ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদ নিয়ে প্যালট্রো Logo সরাসরি সম্প্রচারকালে ইউক্রেনের টিভি চ্যানেলে রুশ ড্রোন হামলা, নিহত বেড়ে ৫ Logo ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার হয়েছে: রিজভী Logo নেত্রকোনায় ছেলের দায়ের কোপে প্রাণ হারালেন বাবা, আটক ছেলে

‘জেন-জি’রা দেশের সম্পদ’: কঙ্গনা

নতুন প্রজন্ম বা ‘জেন-জি’ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তোপের মুখে পড়েছিলেন ভারতীয় অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত। আখ্যা দিয়েছিলেন, জেন-জি নাকি ‘নর্দমার প্রজন্ম’। কিন্তু এবার সুর বদলে তাদের ‘দেশের চালিকা শক্তি ও সম্পদ’ বলে মন্তব্য করেছেন তিনি।

সম্প্রতি ভারতের গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আগের অবস্থান থেকে সরে কঙ্গনা বলেছেন, তরুণ প্রজন্মই দেশটির সবচেয়ে বড় শক্তি। বলেছেন, ‘জেন-জি আমাদের দেশের শক্তি এবং জাতির জন্য এক বিশাল সম্পদ। আমাদের তরুণরা যেভাবে দেশের সংস্কৃতি ও পরিচয়ের দূত হিসেবে নিজেদের তুলে ধরছে, তাতে আমরা অত্যন্ত আনন্দিত।’

এর আগে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কেন্দ্র করে এক বিক্ষোভ কর্মসূচিতে তরুণদের একাংশের আপত্তিকর মন্তব্যের জেরে ক্ষোভ প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী-রাজনীতিবিদ।

সে সময় জেন-জিদের ‘গাটার জেনারেশন’ বা ‘নর্দমার প্রজন্ম’ বলে কটাক্ষ করেন তিনি। এমনকি তরুণদের ওই সব ভিডিওকে ‘বমি উদ্রেককারী’ হিসেবেও অভিহিত করেছিলেন। কঙ্গনার সেই মন্তব্য সামাজিক মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্কের জন্ম দেয়।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

‘জেন-জি’রা দেশের সম্পদ’: কঙ্গনা

আপডেট সময় ০১:২৪:০০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬