ঢাকা ০১:০২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নেত্রকোনায় ছেলের দায়ের কোপে প্রাণ হারালেন বাবা, আটক ছেলে Logo হামজার লড়াকু পারফরম্যান্সে জয়ে ফিরল শেফিল্ড Logo দেশের অগ্রগতি নারীদের ছাড়া অসম্পূর্ণ : রিজভী Logo ডেঙ্গুর প্রকোপ চলতি মাসের শেষ থেকে বাড়তে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo রিট খারিজ, ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র Logo ক্যান্সার আক্রান্ত ফুটবলারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল ক্লাব Logo বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর ৯ এলাকায় Logo প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ Logo ফেসুবক ট্রেন্ডে আশির দশকের লুক, গা ভাসালেন তারকারাও Logo নাসিরুদ্দিন পাটোয়ারীর নোংরা ভাষার জবাব নোংরা ভাষায় দেওয়া আমার ঠিক হয়নি: রাশেদ খাঁন

সিরাজগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২,আহত অন্তত ১০ জন

যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের নলকায় বাস ও ট্রাকের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে মহাসড়কের রায়গঞ্জ উপজেলার নলকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জন দেবনাথ বলেন, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী শাহ ফতেহ আলী যাত্রীবাহী বাস শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছিলো। এ সময় সিরাজগঞ্জ শহর থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক ওভারপাসে উঠতে গিয়ে বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসচালকসহ দুইজন নিহত হন। আহত হন আরও অন্তত ১০ জন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

নেত্রকোনায় ছেলের দায়ের কোপে প্রাণ হারালেন বাবা, আটক ছেলে

সিরাজগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২,আহত অন্তত ১০ জন

আপডেট সময় ১০:৩৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬