ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই গণঅভ্যুত্থান কোনও আকস্মিক ঘটনা নয়: জাহেদ উর রহমান Logo লবণের ন্যায্যমূল্য নিশ্চিত ও স্বল্পসুদে ঋণ সম্প্রসারণে সরকারের নানা উদ্যোগ: শিল্পমন্ত্রী Logo রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় নিহত বেড়ে ৪ Logo গুজব প্রতিরোধে ‘বাংলাফ্যাক্ট’ সক্রিয়ভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী Logo ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল Logo শেয়ারবাজার স্থিতিশীলতায় ১৭ দফা পরিকল্পনা নেওয়া হয়েছে Logo জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ Logo বিদ্যুৎস্পৃষ্ট হওয়া স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও Logo প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার Logo জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি আইরিন খান

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচালককে গুলি, ঢামেকে ভর্তি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ফইরতলা রেলগেট বাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে রবিন মিয়া (৩০) নামের এক ট্রাকচালক গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১১ মে) ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে।
 
মো. রবিন মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদরের বাদুঘর থানা এলাকার মো. মানিক মিয়ার ছেলে।

আহত রবিন মিয়ার মামা আবু জাফর জানান, আজ ভোরের দিকে ফইরতলা রেলগেট বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা রবিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে রবিন পেটের ডান পাশসহ মাথায় গুলিবিদ্ধ হন।

খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। পরে পরিবারের লোকজন খবর পেলে আজ বেলা ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে ঢাকা মেডিকেলে তার চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে রবিন মিয়া নামে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান কোনও আকস্মিক ঘটনা নয়: জাহেদ উর রহমান

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচালককে গুলি, ঢামেকে ভর্তি

আপডেট সময় ০১:৩৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫