রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ হয়েছে: নাহিদ ইসলাম দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী জীবনের বিনিময়ে হলেও জুলাইয়ের চেতনা রক্ষা করা হবে: জামায়াত আমির আবারও দুই মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালালো ইরান ইউএস-বাংলার দ্বিতীয় বিশেষ ফ্লাইটে দুবাই থেকে ফিরলেন ৪০৫ জন এবার ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত ঢাকায় এক বাসায় ভয়াবহ বিস্ফোরণ, পরিবারের সবাই দগ্ধ

রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ১১ মে, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

রাজধানীর রামপুরায় মাইক্রোবাসের ধাক্কায় কবির হোসেন (৪০) নামে এক ব্যাটারি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। 

রবিবার (১১ মে) ভোরে রামপুরার টিভি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ভোর পাঁচটায় তাকে মৃত ঘোষণা করেন। 

কবির হোসেনের প্রতিবেশী মো. পলাশ জানান, ভোর চারটার দিকে কবির হোসেন অটোরিকশা চালিয়ে যাওয়ার সময় একটি মাইক্রোবাস তার গাড়িকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কবির হোসেন পূর্ব রামপুরার নিরিবিলি গলিতে থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। 

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com