বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দীর্ঘদিন পর ছোট ভাইয়ের বাসায় খালেদা জিয়া

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

দীর্ঘদিন পর গুলশানে ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় গেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শনিবার রাত ৯টা ১৩ মিনিটে গুলশানের ফিরোজা বাসভবন থেকে তিনি একটি গাড়িতে রওনা হন।

তার সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ—ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। বেগম জিয়াকে স্বাগত জানান তার ভাই শামীম ইস্কান্দার, ভাবি কানিজ ফাতেমা এবং প্রয়াত ভাই সৈয়দ ইস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদসহ অন্যান্য স্বজনরা।

দীর্ঘদিন পর বেগম জিয়া পারিবারিক কোনো অনুষ্ঠানে অংশ নিলেন। তিনি ক্যান্টনমেন্টের বাসা থেকে উচ্ছেদের পর শামীম ইস্কান্দারের বাসায় উঠেছিলেন। বহু বছর পর আজ আবার সেখানে গেলেন।

গত ৬ মে লন্ডনে চার মাস চিকিৎসা শেষে দেশে ফেরেন বেগম খালেদা জিয়া। ফিরে এসে তিনি চিকিৎসকদের পরামর্শে পূর্ণ বিশ্রামে ছিলেন। বর্তমানে আগের চেয়ে অনেকটা সুস্থবোধ করায় পারিবারিক এই অনুষ্ঠানে অংশ নিতে ছোট ভাইয়ের বাসায় যান।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com