ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে নৌকাডুবি, জগন্নাথপুরে নিখোঁজ ৪

সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ডিঙ্গি নৌকা ডুবে চারজন নিখোঁজ হয়েছেন। নিখোঁজরা হলেন, ভবানীপুর এলাকার অরুণ দেবনাথ (৪৫), অধির (৫০), হেমেন্দ্র দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ (৫০)।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে পৌর এলাকার ভবানীপুর বৈঠাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে।

স্থানীয়রা জানান, মইয়ার হাওরের বালুচল এলাকায় একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে ভবানীপুর এলাকার কয়েকজন অংশ নিয়েছিলেন। অনুষ্ঠান শেষে ডিঙ্গি নৌকায় করে বাড়ি ফেরার সময় বৈঠাখালী এলাকায় নৌকাটি ডুবে যায়। এতে কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অরুণ দেবনাথ, অধির, হেমেন্দ্র দেবনাথ ও সতীন্দ্র দেবনাথ নিখোঁজ হন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে নৌকাডুবি, জগন্নাথপুরে নিখোঁজ ৪

আপডেট সময় ১২:৩১:২৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬