ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী Logo জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত Logo কারাগারে থেকে কীভাবে গাড়িতে আগুন দিলেন সাবেক মেজর সাদিক? ব্যাখ্যা দিল ভাটারা পুলিশ Logo বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী Logo সরকারের গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন মুশফিক ফজল আনসারী Logo সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, আপাতত বিদেশ যাচ্ছেন না Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা Logo ৩ শর্তে ভারত সফরে যাবেন তারেক রহমান Logo মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ১ Logo প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়িয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের উদ্যোগ বাংলাদেশ-লিথুয়ানিয়ার

ঢাকায় দুই বোন খুন: মাস্ক-ক্যাপ পরা ব্যক্তিকে খুঁজছে পুলিশ

রাজধানীর শেওড়াপাড়ায় দুই বোনকে হত্যার ঘটনায় বাসার সিসি ক্যামেরায় দেখা যাওয়া অপরিচিত এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ। ওই ব্যক্তির মুখে মাস্ক এবং মাথায় ক্যাপ পরা ছিল।

পুলিশের ধারণা, ওই ব্যক্তি দুই বোনকে হত্যা করে থাকতে পারেন। এ ঘটনায় ওই বাসার নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

গত শুক্রবার (৯ মে) পশ্চিম শেওড়াপাড়ার ওই বাসার দোতলার এক ফ্ল্যাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাবেক কর্মকর্তা মরিয়ম বেগম (৬০) ও তার ছোট বোন সুফিয়া বেগমকে (৫২) ছুরিকাঘাতে হত্যা করা হয়। ওইদিন রাত ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

দুই বোন খুনের রহস্য উদঘাটনে পুলিশ বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। এতে দেখা যায়, শুক্রবার বেলা তিনটার দিকে নীল রঙের জিনস প্যান্ট ও গাঢ় নীল রঙের শার্ট পরা এক ব্যক্তি ওই বাড়ির দোতলায় ওঠেন। তার মুখে সার্জিক্যাল মাস্ক এবং মাথায় ছিল কমলা রঙের ক্যাপ। পরনের কাপড় পাল্টে প্রায় দেড় ঘণ্টা পর ওই ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে যান।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, শেওড়াপাড়ায় দুই বোনকে হত্যার ঘটনায় এক ব্যক্তিকে শনাক্তের কাজ চলছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পাওয়া ওই ব্যক্তির হাতে একটি কালো ব্যাগ ছিল।

ঘটনার দিন বিকেল সাড়ে চারটার দিকে দোতলা থেকে নামার সময় তিনি মাথা নিচু করে ছিলেন। হয়তো তিনি পরিবারটির চেনাজানা। আশা করছি খুব দ্রুতই তাকে শনাক্ত করে গ্রেফতার করতে পারবো।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী

ঢাকায় দুই বোন খুন: মাস্ক-ক্যাপ পরা ব্যক্তিকে খুঁজছে পুলিশ

আপডেট সময় ১১:০০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫