রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২০২৫-এর প্রশ্নে এইচএসসি, সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি ১০ লেনে উন্নীত হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফরিদপুর বিভাগ ও বিশ্ববিদ্যালয়ও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল নতুনভাবে বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য : পানিসম্পদ মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক

ডিএনসিসিকে ৫ কাঠা জমি দিলো হাউজিং সোসাইটি

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ১১ মে, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

উন্নয়নের জন্য পাঁচ কাঠার একটি খেলার মাঠ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে (ডিএনসিসি) দিয়েছে উলুদার হাউজিং সোসাইটি।

রোববার (১১ মে) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র ফারজানা ববি বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ অঞ্চল ৭-এর ৫২ নং ওয়ার্ড পরিদর্শনকালে দেখেন ওই এলাকায় শিশুদের খেলাধুলার জন্য কোনো মাঠ নেই। এ বিষয়ে এলাকাবাসীর সঙ্গে আলোচনা করেন তিনি। পরবর্তী সময়ে এলাকার জনগণের সঙ্গে আলোচনা করে দ্রুত রাস্তাঘাট উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং একটি খেলার মাঠের জায়গা নির্ধারণের অনুরোধ জানান।

প্রশাসকের অনুরোধে উলুদার হাউজিং সোসাইটি ৫২ নং ওয়ার্ডের খেলার মাঠের জন্য সিটি কর্পোরেশনকে পাঁচ কাঠার একটি স্থান প্রদানের ঘোষণা দেন।

তিনি আরও বলেন, অতিদ্রুত সময়ের মধ্যে খেলার মাঠটি দলিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবে হাউজিং সোসাইটি। ইতোমধ্যে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের নির্দেশনায় ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মীরা মাঠটি পরিষ্কার করেছে এবং স্থানীয় শিশু-কিশোরদের জন্য মাঠটি উন্মুক্ত করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com