ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মালদ্বীপে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী Logo রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রী Logo বড়াইগ্রামে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে মহাসড়কে ঘন ধোঁয়া, আহত ২ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ Logo হাসিনাকে তাড়িয়েছি, যদি ফ্যাসিবাদ কায়েম করেন জনগণ আপনাদেরও তাড়াবে Logo মাদক, সন্ত্রাস ও অপরাধের কোনো সুযোগ দেওয়া হবে না: পানিসম্পদমন্ত্রী Logo বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo টেকসই আর্থিক খাত ও কমিউনিটি উন্নয়নে এসডিজি অ্যাওয়ার্ড পেলো বিকাশ Logo সশস্ত্র বাহিনীকে দলীয় ‌‘হাতিয়ার’ হতে দেওয়া হবে না: প্রতিরক্ষা উপদেষ্টা Logo চট্টগ্রামে একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেলো মা-বাবার

মাদক, সন্ত্রাস ও অপরাধের কোনো সুযোগ দেওয়া হবে না: পানিসম্পদমন্ত্রী

বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো সুযোগ দেওয়া হবে না। এ অঞ্চলের (চন্দ্রগঞ্জ উপজেলা) মানুষ শান্তিপ্রিয় ও সচেতন। তবে গুটিকয়েক ব্যক্তি মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধে জড়িত রয়েছে। তাদের চিহ্নিত করে সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিহত করতে হবে।

তিনি বলেন, সমাজ, তরুণ প্রজন্ম ও এলাকার উন্নয়নই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ অঞ্চলের উন্নয়নের সঙ্গে আমার-আপনার সামাজিক আন্দোলন জড়িত।

শনিবার (২৫ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া রামরতন বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষকমণ্ডলী, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

মালদ্বীপে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী

মাদক, সন্ত্রাস ও অপরাধের কোনো সুযোগ দেওয়া হবে না: পানিসম্পদমন্ত্রী

আপডেট সময় ০৬:৩৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬