ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী Logo টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি কমিশনার Logo পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর Logo কে সাংবাদিক আর কে সাংবাদিক নয় তা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী Logo চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই Logo উত্তেজনা বাড়িয়ে তাইওয়ান প্রণালিতে সরাসরি গোলাবর্ষণের মহড়া চীনের Logo বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর Logo মিটমিট করে জ্বলছে চুলা, গ্যাস সংকটে রান্না বন্ধ Logo ৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর

শাড়ি কিনে না দেওয়ায় ভারতে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে স্বামীকে পিটিয়ে হত্যা

পছন্দের শাড়ি কিনে না দেওয়াকে কেন্দ্র করে পারিবারিক কলহের জের ধরে স্বামীকে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে পিটিয়ে ও পরবর্তীতে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের থানে জেলার বদলাপুর পূর্ব এলাকায়। এ ঘটনায় অভিযুক্ত ৩০ বছর বয়সী সুনীতাদেবী হরে রাম সিংহকে পুলিশ গ্রেপ্তার করেছে। ভারতের এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিহত ব্যক্তির নাম হরে রাম কিষাণজী সিংহ (৩৫)। অভিযুক্ত সুনীতাদেবী ভারতের বিহারের রোহতাস জেলার বাসিন্দা।

পুলিশ সূত্রের বরাতে এনডিটিভি জানায়, ১৯ জুলাই বদলাপুর পূর্বের নিজ বাসভবনে শাড়ি না আনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সুনীতাদেবী প্রেসার কুকারের ঢাকনা দিয়ে স্বামীর ওপর হামলা চালান এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। ঘটনার পর নিজের অপরাধ ঢাকতে ঘটনাটিকে ‘দুর্ঘটনাজনিত মৃত্যু’ হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং পুলিশকে বিভ্রান্তিকর তথ্য দেন অভিযুক্ত নারী।

প্রাথমিকভাবে পুলিশ একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করলেও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মামলার গতিপথ বদলে যাবে।

বদলাপুর পূর্ব থানা পুলিশের জ্যেষ্ঠ পরিদর্শক নিতিন পাতিল জানান, মেডিকেল প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করা হয় যে মৃত্যুর কারণটি স্বাভাবিক ছিল না। জোরপূর্বক শ্বাসরোধ করার ফলেই (ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়া) ভুক্তভোগীর মৃত্যু হয়েছে। পরবর্তীতে নিহতের পরিবারের সদস্য ও বাড়ির মালিকের সঙ্গে কথা বলে স্ত্রীর ওপর পুলিশের সন্দেহ গাঢ় হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার স্থানীয় একটি আদালত অভিযুক্ত সুনীতাদেবীকে ২৯ জুলাই পর্যন্ত পুলিশি রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শাড়ি কিনে না দেওয়ায় ভারতে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে স্বামীকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ১১:৪৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬