শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

গরমে মশককর্মীদের কাজ এক ঘণ্টা কমালো ডিএনসিসি

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ১০ মে, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা অনুযায়ী আগামী তিনদিন মাঝারি থেকে তীব্র তাপদাহের আশঙ্কা রয়েছে। এই অবস্থার বিবেচনায় মশার ওষুধ ছেটানো কর্মীদের কাজ এক ঘণ্টা কমিয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

শনিবার (১০ মে) বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র ফারজানা ববি।

তিনি বলেন, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা অনুযায়ী আগামী তিনদিন মাঝারি থেকে তীব্র তাপদাহের আশঙ্কা রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আগামী ১১, ১২ এবং ১৩ মে সকালের সেশনে মশককর্মীদের কাজ শেষের সময় এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। 

অর্থাৎ সকালের সেশনে হাজিরার শেষ সময় বেলা ১১টা ৪৫ মিনিটের পরিবর্তে ১০টা ৪৫ মিনিট করা হয়েছে।

আগামী ১৪ মে হতে গ্রীষ্মকালীন সময়সূচি নির্ধারণ করে পত্র প্রদান করা হবে বলেও জানান তিনি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com