ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী Logo ডাকাতি করতে গিয়ে পুলিশের ধাওয়ায় সুপারমার্কেটে ঢুকে ২৫ জনকে জিম্মি Logo রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষের পদত্যাগ নিয়ে উত্তপ্ত ক্যাম্পাস Logo প্রথমে পিছিয়ে পড়ে প্রতিপক্ষের জালে বেলিংহ্যাম-এমবাপে-ভিনির ৫ গোল Logo ১২ দিনের ব্যবধানে ফের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত তুরস্কে, নিহত ৫ Logo ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে লাহোর Logo হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি, পঞ্চগড়ে তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি Logo দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৩৫ বিলিয়ন ডলার Logo পল্লবী-মিরপুরে অপরাধে জড়িত চার গ্রুপ, ভাড়ায় মেলে অস্ত্র Logo সীমান্ত ঘিরে প্রস্তুতি, নাশকতা রুখতে বহুমুখী নিরাপত্তা

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনক্রমে ২০২৭ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ‘হজ প্যাকেজ-১’-এর খরচ ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং ‘হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)’-এর খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এ দুই হজ প্যাকেজ ঘোষণা করেন। 

হজ প্যাকেজ-১ : এই প্যাকেজের হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে ১০০০ থেকে ১৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসন সুবিধা দেওয়া হবে। মিনায় জোন-২ এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা- আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। সাধারণত সৌদি আরবে অবস্থানকাল হবে ৩৫-৪০ দিন। 

উল্লেখ্য, অতিরিক্ত অর্থ পরিশোধ সাপেক্ষে রুম আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজ সুবিধা নেয়া যাবে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা।

হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী) : এটি হজ প্যাকেজ-১ এর চেয়ে কিছুটা সুলভ। এই প্যাকেজের হজযাত্রীদের মক্কায় হোটেল হারাম শরীফের বহিঃচত্বর থেকে ২-৩ কিলোমিটারের মধ্যে হবে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে মসজিদে নববী হতে ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে।

মিনায় জোন-৫ এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা- আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। হোটেলের অবস্থান দুই কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের বিধান অনুসারে সালাওয়াত বাসের ব্যবস্থা থাকবে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

বাংলা৭১নিউজ/এসএম

Tag :
জনপ্রিয় সংবাদ

বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

আপডেট সময় ১১:৫৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬